প্রাইভেসি পলিসি

SellBuddy (“আমরা”, “আমাদের”) আপনার গোপনীয়তাকে সম্মান করে এবং আপনার ব্যক্তিগত তথ্য সুরক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। SellBuddy মোবাইল অ্যাপ্লিকেশন ও সংশ্লিষ্ট সেবা ব্যবহারের সময় আমরা কীভাবে আপনার তথ্য সংগ্রহ, ব্যবহার, প্রকাশ ও সুরক্ষিত রাখি, এই প্রাইভেসি পলিসিতে তা ব্যাখ্যা করা হয়েছে। SellBuddy ব্যবহার করে আপনি এই প্রাইভেসি পলিসির শর্তে সম্মত হচ্ছেন।

১. ডেটা কন্ট্রোলার

আপনার ব্যক্তিগত তথ্যের জন্য দায়বদ্ধ ডেটা কন্ট্রোলার হলো SellBuddy। এই প্রোডাক্টটি weDevs-এর পেছনের টিম তৈরি ও পরিচালনা করে। গোপনীয়তা-সংক্রান্ত যেকোনো প্রশ্নে যোগাযোগ করুন: [email protected]

২. আমরা যেসব তথ্য সংগ্রহ করি

আমরা নিচের ধরনের তথ্য সংগ্রহ ও প্রক্রিয়া করি।

  • ব্যক্তিগত তথ্য

    নাম, মোবাইল নম্বর এবং OTP-র মাধ্যমে অ্যাকাউন্ট যাচাই।

  • ব্যবসা ও শপের তথ্য

    শপের নাম, ঠিকানা, দেশ, মুদ্রা এবং ব্যবসার সেটিংস।

  • প্রোডাক্ট ও অর্ডারের তথ্য

    প্রোডাক্টের বিবরণ — যেমন নাম, দাম, SKU, ছবি ও স্টক। অর্ডারের বিবরণ — যেমন ক্রেতার নাম, ফোন নম্বর, ঠিকানা ও লেনদেনের রেফারেন্স।

  • পেমেন্টের তথ্য

    পেমেন্ট মাধ্যমের পছন্দ — যেমন ব্যাংক ট্রান্সফার বা ক্যাশ অন ডেলিভারি। আমরা শুধু পেমেন্টের স্ট্যাটাস ও রেফারেন্স সংরক্ষণ করি। কার্ড নম্বর বা পিনের মতো সংবেদনশীল আর্থিক তথ্য আমরা সংরক্ষণ করি না।

  • প্রযুক্তিগত ও ব্যবহারের তথ্য

    ডিভাইসের ধরন, অপারেটিং সিস্টেম, ব্যবহারের ধরণ এবং পারফরম্যান্স ও উন্নয়নের জন্য লগ ডেটা।

৩. প্রক্রিয়াকরণের আইনি ভিত্তি (GDPR)

আমরা আপনার তথ্য প্রক্রিয়া করি সেবা দেওয়ার চুক্তিগত প্রয়োজনে, প্ল্যাটফর্মের উন্নয়ন ও নিরাপত্তার ন্যায্য স্বার্থে, ঐচ্ছিক ফিচার ও নোটিফিকেশনের জন্য সম্মতির ভিত্তিতে এবং যেখানে প্রযোজ্য, সেখানে আইনি বাধ্যবাধকতায়।

৪. আমরা আপনার তথ্য যেভাবে ব্যবহার করি

আপনার অ্যাকাউন্ট তৈরি ও পরিচালনা, শপ চালানো, অর্ডার প্রক্রিয়া, গুরুত্বপূর্ণ নোটিফিকেশন পাঠানো, সাপোর্ট দেওয়া, পারফরম্যান্স উন্নয়ন এবং প্রতারণা প্রতিরোধে আমরা আপনার তথ্য ব্যবহার করি। আমরা আপনার ব্যক্তিগত তথ্য বিক্রি বা ভাড়া দিই না।

৫. তথ্য শেয়ার ও প্রকাশ

প্রয়োজন হলেই কেবল আমরা তথ্য শেয়ার করি। এর মধ্যে আছে অ্যাপ পরিচালনায় সহায়তাকারী বিশ্বস্ত সেবাদাতা, প্রয়োজনে আইনি কর্তৃপক্ষ এবং মার্জার বা অধিগ্রহণের মতো ব্যবসায়িক হস্তান্তরের ক্ষেত্র।

৬. আন্তর্জাতিক ডেটা স্থানান্তর

আপনার তথ্য আপনার দেশের বাইরে প্রক্রিয়া হতে পারে। আমরা যথাযথ সুরক্ষা নিশ্চিত করি — যেখানে প্রযোজ্য, সেখানে স্ট্যান্ডার্ড চুক্তিভিত্তিক সুরক্ষাসহ।

৭. তথ্য সংরক্ষণ

আপনার অ্যাকাউন্ট সচল থাকা পর্যন্ত এবং আইনি বা পরিচালনাগত প্রয়োজনে যতদিন দরকার, ততদিন আমরা তথ্য সংরক্ষণ করি। প্রয়োজন ফুরালে তথ্য নিরাপদে মুছে ফেলা বা বেনামি করা হয়।

৮. আপনার ডেটা সুরক্ষার অধিকার (GDPR)

আপনি যেকোনো সময় আপনার তথ্য দেখতে, সংশোধন করতে, মুছে ফেলার অনুরোধ করতে, প্রক্রিয়াকরণ সীমিত করতে, ডেটা পোর্টেবিলিটি চাইতে, নির্দিষ্ট প্রক্রিয়াকরণে আপত্তি জানাতে এবং সম্মতি প্রত্যাহার করতে পারেন। অধিকার প্রয়োগে যোগাযোগ করুন: [email protected]

৯. ডেটা নিরাপত্তা

আমরা নিরাপদ অথেনটিকেশন, এনক্রিপ্টেড ডেটা ট্রান্সমিশন ও অ্যাক্সেস নিয়ন্ত্রণের মতো যথাযথ প্রযুক্তিগত ও সাংগঠনিক ব্যবস্থা ব্যবহার করি। কোনো সিস্টেমই পুরোপুরি নিরাপদ নয়, তবে আমরা আমাদের সুরক্ষা প্রতিনিয়ত উন্নত করছি।

১০. কুকি ও ট্র্যাকিং প্রযুক্তি

পারফরম্যান্স ও ব্যবহারকারীর অভিজ্ঞতা উন্নত করতে SellBuddy সাধারণ কিছু ট্র্যাকিং টুল ব্যবহার করতে পারে। ডিভাইসের সেটিংস থেকে আপনি এগুলো নিয়ন্ত্রণ করতে পারবেন।

১১. তৃতীয় পক্ষের সেবা

SellBuddy অ্যানালিটিক্স বা পেমেন্ট টুলের মতো তৃতীয় পক্ষের সেবা ব্যবহার করতে পারে। এসব সেবার নিজস্ব প্রাইভেসি পলিসি আছে; সেগুলো পড়ে নেওয়ার পরামর্শ রইল।

১২. এই প্রাইভেসি পলিসির পরিবর্তন

আমরা সময়ে সময়ে এই পলিসি হালনাগাদ করতে পারি। উল্লেখযোগ্য পরিবর্তন অ্যাপ বা অন্য উপযুক্ত মাধ্যমে জানানো হবে।

১৩. যোগাযোগের তথ্য

যেকোনো প্রশ্ন বা উদ্বেগে যোগাযোগ করুন: [email protected]

SellBuddy দিয়ে চ্যাটকে বিক্রিতে বদলে দিন

SellBuddy ফ্রিতে ডাউনলোড করুন। ক্রেডিট কার্ড লাগবে না। সেটআপ ফি নেই। কমিশন নেই।